তিতাস উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে পুলিশ ও ডাক্তারদের মাঝে পিপিই বিতরণ
কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ ও প্রশাসনের অর্থায়নে তিতাস থানার পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তারদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সন্ধায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার ও নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খানের হাতে ডাক্তার ও কর্মকর্তা, কর্মচারীদের জন্য ৮০ সেট পিপিই তুলেদেন।

অপরদিকে তিতাস থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলামের হাতে সকল অফিসার ও কনেস্টবলদের জন্য ৬০ সেট( পিপিই )তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা। সারা বিশ্বের ন্যায় তিতাস উপজেলায়ও মহামারি
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে নিরাপদে রেখে আক্রান্ত রোগী ও সাধারণ রোগীদের সেবা দিতে পার্সোনাল প্রটেকশন
ইকইুপমেন্ট(পিপিই) বিতরণ করা হয়েছে।
এসময় চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ করে আক্রান্ত রোগীদের এবং সাধারণ রোগীদের সেবা দিতে ডাক্তারদের মাঝে এবং লক ডাউন চলাকালীন সময়ে মাঠ ডিউটি করে জনগণকে সচেতন করতে পুলিশের মাঝে এই পিপিই বিতরণ করা হয়েছে,তিনি আরো বলেন উপজেলার সর্বস্তরের জনগণও যাতে এই করোনাভাইরাস থেকে সেইফে থাকতে পারে সেই লক্ষে কাজ করে যাচ্ছি এবং লক ডাউনের ফলে খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করছি এবং পরিষদের পক্ষ থেকেও করা হবে ইনশাল্লাহ।
অপর দিকে নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস সংক্রমণ এড়াতে প্রশাসনের পক্ষে যা যা করনীয় আমরা করে যাচ্ছি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে সমন্বয় করে মাক্স, হেন্ড স্যানিটাইজার,সাবান এসব সামগ্রী ইতি মধ্যে ইউপি চেয়ারম্যানদের হাতে তুলে দিয়েছি তাদের এলাকায় বিতরণ করার জন্য।
তিনি আরো বলেন এই ভাইরাস প্রতিরোধ করতে সামনে আরো যা যা প্রয়োজন আমরা করবো ইনশাল্লাহ।
কেএ/বার্তাবাজার