রাতের আঁধারে সাইকেল চালিয়ে অগ্নিকান্ড পরিদর্শনে ইউএনও

রাত ৪টায় আগুন লাগে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মাধখলা চৌরাস্তা বাজারে। খবর পেলেন সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। ফায়ার সার্ভিসে ফোন দিয়ে তখনই বের হয়ে পড়েন ঘটনাস্থলে যাওয়ার জন্য।

বাসার বাইরে এসেই মনে পড়লো এই মুহুর্তে গাড়ির ড্রাইভারকে পাওয়া যাবে না। তাই বাসার কেয়ারটেকারের সাইকেল নিয়েই ছুটলেন ঘটনাস্থলে। রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে ৪ কিলোমিটার দুরের ঘটনাস্থলে পৌছে দেখেন ফায়ার সার্ভিসের লোকজন কাজ শুরু করেছে।

সেখানে উপস্থিত লোকজন জানান, ঘটনাস্থলে পৌছে ইউএনও নিজেও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছেন। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ৫টি দোকান আগুনে পুড়ে গেলেও অক্ষত থাকে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান।

উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন দায়িত্বশীল কাজে জন্য এলাকার মানুষজন প্রসংশায় পঞ্চমুখ হয়ে আছেন। সবাই খুশী।

ইউএনও শেখ মহিউদ্দিনের সাথে কথা বলে জানা যায়, আগুন লাগার ঘটনাটি উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ সোহেলের মাধ্যমে জানতে পেরে আমি ফায়ার সার্ভিসকে খবর দিয়ে ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। উপজেলার একজন কর্মকর্তা হিসাবে আমার সেখানে উপস্থিত হওয়া দায়িত্বের মধ্যে পরে। দায়িত্বের বাইরে কিছু করিনি। আর দায়িত্ব পালনে কোনো অযুহাত চলে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর