মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সংগঠন “মুক্তিযুদ্ধ মঞ্চ” সিরাজগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও জীবাণূনাশক স্প্রে বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল থেকে সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ স্থানে এ লিফলেট ও জীবাণূনাশক স্প্রে বিতরণ করেন। মুক্তিযদ্ধ মঞ্চ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আশিক আহম্মেদ ও সাধারণ সম্পাদক সিদ্দীকুল আওয়ালীন অমিও
করোনা ভাইরাস প্রতিরোধে এ সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।
কেএ/বার্তাবাজার