মানিকগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে জীবানু নাশক স্প্রে প্রয়োগ
মানিকগঞ্জ পৌরসভার মানরা গ্রামবাসীর উদ্যোগে মরণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে এলাকার গুরুত্ব পূর্ণ স্থানে জীবানু নাশক স্প্রে ছিটানো হচ্ছে। (২৮ মার্চ) শনিবার বেলা ১১ টায় মানরা এলাকার গুরুত্বপূর্ন রাস্তাঘাট, বাজার, কাঁচা বাজার, বসতবাড়ির উঠানে সহ বিভিন্ন স্থানে জীবানু নাশক ব্লিসিং পাউডার ও স্যাভলন মিশ্রিত স্প্রে ছিটানো হচ্ছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আওলাদ হোসেন, হালিম সা, মোঃ রফিক মিয়া, রতন মিয়া,এ্যাডঃ ফারুক হোসেন, লূৎফর রহমান লেলিন, মোঃ ইউনুছ আলী, শামিম,মোঃ লিটন মিয়া, মিলন সহ এলাকার যুবসমাজ প্রমুখ।
এ সময় রাস্তার মূল কেন্দ্র থেকে যে কোনো লোক প্রবেশ করার সময় হাত ভাল ভাবে ধুয়ে যেতে হচ্ছে। সেখানে পানির ড্রাম,সাবান,স্যাভলন রাখা হয়েছে।
যুবকরা প্রতিটি পরিবারকে জানান,আপনি ও আপনার পরিবারের স্বার্থে সমাজ ও দেশের স্বার্থে মরণঘাতী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়ার জন্য অনুরোধ করেন।
তারা আরোও বলেন, আতঙ্কিত না হয়ে আপনারা ঘরে থাকুন পরিবার ও সমাজকে রক্ষা করুন। তবেই এ মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে পারেন।
কেএ/বার্তাবাজার