করোনা: ময়মনসিংহে এসেছে পিসিআর-কীট

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শনাক্ত করতে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে চলছে ‘পিসিআর’ ল্যাব স্থাপনের কাজ। এসে গেছে পিসিআর ও কীট। খুব তাড়াতাড়ি শুরু হবে করোনা পরীক্ষা।

শনিবার (২৮ মার্চ) ঢাকা থেকে পিসিআর ল্যাব স্থাপনের প্রয়োজনীয় সরঞ্জাম, পিপিই ও কীট আসার পর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের দুটি রুমে স্থাপন করার কাজ শুরু হয়েছে।

ছবি: বার্তাবাজার।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ লী নারায়ণ মজুমদার বলেন, করোনা ভাইরাস পরীক্ষার কীটের সাথে ডাক্তারদের জন্য পিপিইসহ অন্যান্য সরঞ্জাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে। পিসিআর ল্যাব স্থাপনের প্রয়োজনীয় সরঞ্জাম বসানো হবে। দ্রুততম সময়ে শুরু হবে করোনা রোগী সনাক্তের কাজ।

ছবি: বার্তাবাজার।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর