করোনা মোকাবিলায় পার্থর অনুদানের প্রস্তাব ফিরিয়ে দিল ভোলার ডিসি

দ্বীপ জেলা ভোলার অসহায় ২২ লাখ মানুষের জন্য নিজের ফান্ড থেকে কোটি টাকা ব্যয় করে সদর হাসপাতালে আইসিইউ ও ভেন্টিলেটর স্থাপন করার মানবিক প্রস্তাব দিয়েছিলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। কিন্তু সরকারি হাসপাতালে বেসরকারি কিছু নেয়ার সুযোগ নেই বলে সেই প্রস্তবা ফিরিয়ে দিলেন জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক।

এ বিষয়ে পার্থ জানান, আমি সবার আগে ভোলার মানুষদের জন্য কিছু করতে চাই। সেই কারণেই ডিসি সাহেবকে আইসিইউ ও ভেন্টিলেটর স্থাপনের প্রস্তাব দিয়েছিলা। কিন্তু সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি কিছু করার সুযোগ নেই বলে তিনি আমার প্রস্তাব ফিরিয়ে দিলেন। তারপরেও আমি থামবো না। সাধ্যমত ভোলাবাসীর জন্য কিছু করার চেষ্টা করবো।

ভোলা জেলার ২২ লক্ষাধিক মানুষের জন্য ২৫০ শয্যার একমাত্র হাসপাতালটি এখন পর্যন্ত ৫০ শয্যার জনবল দিয়েই চলছে। ৭ তলা একটি ভবনের কাজ ১ বছর ধরে করা হলেও এখনও কাজ শেষ হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর