ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন প্রাণঘাতী এই করোনাভাইরাস এর সংকটময় অবস্থায় নিজের জেলা হবিগঞ্জের চুনারুঘাটে করোনার রোগীদের চিকিৎসার জন্য নিজের একটি গাড়ি চালকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবহারের জন্য প্রস্তুত রেখেছেন। তিনি বলেন, আমি নিজেই আমার বাসায় লকডাউনে আছি । এখন তো আমি আর কোথাও যাবোনা তাই আমার আর গাড়ির দরকার নাই। এর জন্য আমার নিজের গাড়িটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মুমিন উদ্দিন চৌধুরীর কাছে দেওয়ার জন্য প্রস্তাব করেছি। তারা আমায় বলেছে দরকার হলে গাড়িটি নিবে। এছাড়া ১৬টি রেইন কোটও দিয়েছি তাদের ব্যবহারের জন্য।
সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যারিস্টার সুমন বলেন, প্রাণঘাতী এই করোনাভাইরাস এর সংকটময় অবস্থায় আমার এই জিপ গাড়ি আমার জন্মস্থান চুনারুঘাট উপজেলার সকল মানুষের জন্য অ্যাম্বুল্যান্স হিসেবে কাজ করবে। গাড়ির প্রয়োজনে হলে চুনারুঘাট সদর হাসপাতালে যোগাযোগ করবেন।
বার্তাবাজার/এম.এম