সরিষাবাড়ীতে নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রান বিতরন
জামালপুরের সরিষাবাড়ীতে করোনা পরি¯ি’তির কারনে দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতাসহ নিম্ন আয়ের মানুষ যারা এখন কর্মহীন হয়ে ঘরে বসে আছে তাদের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাষনের সহোযোগীতায় এ ত্রান বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, এমপি প্রতিনিধি সাখাওয়াতুল আলম মুকুল প্রমুখ। এসময় উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর, কাবারিয়া বাড়ী, কাশিনাথপুর বাজারে প্রায় ৫ শতাধিক দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতাসহ নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, তেল ও হাত ধোয়ার জন্য সাবান বিতরন করা হয়।
কেএ/বার্তাবাজার