রায়গঞ্জে মসজিদে মসজিদে সাবান বিতরণ

কোভিড-১৯ করোনা ভাইরাস থেকে মুসল্লিদের মুক্ত রাখার লক্ষ্যে মসজিদে মসজিদে সাবান বিতরণ করেছে নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানীর নির্বাহী প্রকৌশলী মো. তানবীর রহমান সুনাম। শনিবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের ১৭ টি মসজিদে তিনি এ সাবান বিতরণ করেন।

এমন উদ্দ্যোগে মুসল্লিদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে যুক্ত হয়েছে নতুন মাত্রা। এদিকে মুসল্লিরা নামাজের পূর্বে ওযু করার সময় সাবান ব্যবহার করে হাত ধুয়ে নামাজের জন্য মসজিদে প্রবেশ করতে পেরে অনেকটাই উৎফুল্ল মুসল্লিরা। কেননা এতে মুসল্লিরা করোনা ভাইরাস হতে নিরাপদ ও সুস্থ্য থাকতে পারবেন।

এ প্রসঙ্গে ধুবিল এলাকার তালুকদার বাড়ির সন্তান প্রকৌশলী মো. তানবীর রহমান সুনাম মুঠোফোনে বলেন, সমগ্র দেশ ও জাতি আজ করোনা ভাইরাসে আতঙ্ক। আতঙ্ক নয়, প্রয়োজন সর্তকতা। নিজে সুস্থ্য থাকব এবং অন্যকে সুস্থ্য রাখার জন্য আমার ব্যক্তিগত ক্ষুদ্র উদ্যোগ।

সৃষ্টিকর্তা যাতে আমাদের এ ভয়ানক ভাইরাস থেকে মুক্ত রাখেন সেই জন্য আমরা আল্লাহ তায়লার নিকট বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব। তিনি যাতে সমগ্র দেশবাসীকে হেফাজত করেন।

এ সময় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সোহান, স্থানীয় শহিদুল ইসলাম, হিল্টন তালুকদার, জিল্লুর মুন্সি ও ইসমাইল খন্দকার প্রমূখ্য।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর