শরীয়তপুরে বিএনপির উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে চলাচল সীমিত করা হয়েছে। এতে নিম্ন-আয়ের মানুষরা বিপদে পড়েছেন। যারা দিন আনে দিন খায়- তারা সবচেয়ে বিপদে পড়েছেন। এ সব মানুষের দুর্ভোগ কিছুটা কমাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ঘড়িষার ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান সাগরের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকাল ৩টার দিকে এ খাদ্য সামগ্রী স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন হতদরিদ্রদের হাতে তুলে দেয়া হয়।
ঘড়িষার ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২১৬টি পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ কাজে সহযোগিতা করেন, স্থানীয় বিএনপি নেতা সেকান্দার হাওলাদার, আমিনুর রহমান আমিন, আজিজুর রহমান হরমুজ মুন্সী, দেলোয়ার হোসেন মাঝী, চান শরীফ ( চান্দু হাওলাদার), ইউনিয়ন যুবদল নেতা জাহাংগীর রাড়ী, ছাত্রদল নেতা ইমরান সরদার, বিএনপি নেতা রাজ্জাক মালত ও সবুজ মাঝী, মফিজুর রহমান কিরন, ঘড়িষার ইউপি সদস্য সোহাগ মাঝীসহ প্রমূখ।
কেএ/বার্তাবাজার