করোনা: বেগুন ২ টাকা কেজি, মুলার দাম ১ টাকা

করোনা ভাইরাসের কালো থাবা ছাড়ছে না পাইকারী সবজির বাজারকেও। বগুড়ার পাইকারে বাজারে খুচরা ব্যবসায়িরা না আসায় নামমাত্র মূল্যে বিক্রি হচ্ছে সবজি। প্রচুর ক্ষতির মুখে পড়ছে কৃষক ও ব্যবসায়ীরা।

বগুড়ার বিভিন্ন পাইকারী সবজির বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুনের দাম ২ টাকা মুলার দাম ১ টাকা আর মরিচ বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকা কেজিতে।

নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহণে সরকার কর্তৃক তেমন নিষেধাজ্ঞা না থকলেও স্থানীয় প্রশাসনের তোপের মুখে ট্রাক বাইরে বের করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন চালকরা। পরিবহণ ব্যবস্থা ভাল নয় বলে পাইকারী ক্রেতারাও তেমন আসছে না।

এদিকে পাইকারী বাজারে এমন দরপতন হলেও খুচরা কাঁচা বাজারে টিকই দাম ভাল। বেগন ২০ টাকা, মুলা ১০ টাকা কাঁচামরিচ প্রতি কেজি ৫০ টাকা করে বিক্রি করা হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর