লক্ষ্মীপুরে করোনা ভাইরাস সুরক্ষায় দিনমজুর অসহায়দের পাশে বণিক সমিতি
করোনা ভাইরাস বা কভিট-১৯ সংক্রমণ প্রতিরোধে এবং সাধারণ মানুষের সুরক্ষায় মাঠে নেমেছে লক্ষ্মীপুর বণিক সমিতি। রিক্সা-ভ্যান চালক, দিনমজুর, খেটে-খাওয়া মানুষ ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হচ্ছে মাস্ক, গ্লাপ্স, ডেটল, এবং হ্যান্ড স্যানিটাইজার। একই সাথে দেয়া হচ্ছে হেড ক্যাপ ও ভিটামিন সি টেবলেট।
বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সৈয়দ এহতেশাম হায়দর বাপ্পীর তত্বাবধায়নে শনিবার দুপুরে জেলা শহরের অলি-গলিতে, রাস্তা-ঘাটে এসব উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও জনসেচেতনতায় বিভিন্ন প্রচার প্রচারণাসহ একাধিক কর্মসূচি বাস্তবায়ন করছেন তারা।
বণিক সমিতি নেতৃবৃন্দ জানান, বর্তমান পরিস্থিতে মানুষদের সচেতন করতে এবং তাদের সুরক্ষায় বণিক সমিতি কাজ করে যাচ্ছে। অসহায় গরীব রিকশা চালক থেকে শুরু করে দিনমজুরদের নিকট জীবাণূনাশক প্রতিরোধ উপকরণ তুলে দিয়েছি। আগামীতেও এসব মানুষের পাশে থেকে কাজ করেবে বণিক সমিতি।
তবে এসব হতদরিদ্র যারা দিন আনে দিন খায়, সামন্য হ্যান্ড স্যানিটাইজার কিংবা এক মাস্ক কিনতে সামর্থ নেই। তাদের পাশে বিত্তবানরা এগিয়ে আসার আহবান জানান বণিক সমিতির এ দুই নেতা।
কেএ/বার্তাবাজার