প্রথমবারের মত করোনা ভাইরাস কেড়ে নিল রাজ পরিবারের কারো প্রাণ। ফরাসি বংশোদ্ভূত বোরবন পার্মা রাজ পরিবারের সদস্য প্রিন্সেস মারিয়া টেরেসা (৮৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
প্রিন্সেস মারিয়া টেরেসার ভাই প্রিন্স সিক্সটাস হেনরি শুক্রবার (২৭ মার্চ) পরিবারের পক্ষ থেকে তার বোনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
প্রিন্সেস মারিয়া ১৯৩৩ সালে প্যারিসে প্রিন্স জাভিয়ার এবং ম্যাডেলিন ডি বোরবনের ঘর আলো করে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি স্পেনের হাউস অব বোরবনের কারেন্ট ডিন্যাস্টি ক্যাডেট শাখার সদস্য ছিলেন। মারিয়া টেরেসা তার প্রাপ্তবয়স্ক জীবনের বেশিরভাগ সময় মাদ্রিদে কাটিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন চিরকুমারী।
বার্তাবাজার/এসজে