মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদেশ ফেরৎ প্রবাসী পুরুষ- মহিলাসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪০১ জন। এদের প্রত্যেকের বাড়িতে লাল নিশান দিয়ে চিহ্নিত করে দিয়েছেন পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,গত ১৪ই মার্চ থেকে দেশে আসা প্রবাসীর হিসেব অনুযায়ী উপজেলার ১১টি ইউনিয়ন ১টি পৌরসভার মধ্যে বিদেশ ফেরৎ ৪০১ জন, সবাই হোম কোয়ারেন্টাইনে আছে।
২৯ মার্চ শনিবার পর্যন্ত ২৩৩ জনের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকা নিয়মের সময় শেষ হওয়ায় এ রির্পোট লেখা পর্যন্ত ১৬৮ জন হোম কোয়ারেন্টাইনে আছে বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.সেকেন্দার আলী মোল্লাহ এক প্রশ্নের জবাবে বলেন, যাদের ইত মধ্যে হোম কোয়ারেন্টাইনে থাকা ১৪দিন শেষ হয়েছে, তারা পরিবারের সাথে আরো কিছুদিন দুরুত্ব বজায় রেখে চলবে। অযথা বাহিরে ঘুরাঘুরি করতে পারবে না। তাদেরকে সবার মত আইন অনুযায়ী চলার নির্দেশ দেয়া হয়েছে।
কেএ/বার্তাবাজার