বগুড়ায় করোনা সন্দেহে ১ জনের মৃত্যু হওয়ায় লকডাউন ১৫ বাড়ি

করোনা ভাইরাস আক্রান্তের মত জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে একজনের মৃত্যু হওয়ায় বগুড়ার শিবগঞ্জে ১৫টি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। করোনা আক্রান্ত হয়ে ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে ঢাকায়।

জানা যায়, ঢাকার কাশিমবাজারর ব্যবসায়ী ওই ব্যক্তির স্ত্রী এনজিওতে চাকরি করার সুবাধে শিবগঞ্জের মহব্বত নন্দীপুর গ্রামে ছেলেকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। ঢাকায় থাকার সময় ২৪ মার্চ ওই ব্যক্তি ঠান্ডজনিত সমস্যায় ভোগলে শুক্রবার (২৭ মার্চ) স্ত্রীর কাছে শিবগঞ্জে চলে আসেন। একই দিন সন্ধার পর বেশি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ফার্মেসী থেকে ওষুধ এনে সেবন করেন তিনি। এরপর শনিবার (২৮ মার্চ) সকালে তিনি মারা যান।

মৃত্যুর পর মৃত ব্যাক্তির স্ত্রী হটলাইন নাম্বারে ফোন করলে সকাল ১০টায় ঘটনাস্থলে পৌঁছে তার মৃত্যুর বিষয়টি নিশ্চত করেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোরতজা আব্দুল হাই শামীম।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর বলেন, করোনা সন্দেহে ওই বাড়িসহ পার্শ্ববর্তী ১৫টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অবস্থান করছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর