পঞ্চগড়ে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে মানবিক বাংলাদেশের চিহ্ন
করোনা ভাইরাস মোকাবেলায় এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করতে পঞ্চগড়ে কাজ করছে মানবিক বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা।
“বাসায় থাকুন-নিরাপদ থাকুন, প্রয়োজনে বাহিরে এলে সামাজিক দুরত্ব বজায় রাখুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৮ মার্চ) সকাল থেকে পঞ্চগড় পৌর এলাকার প্রায় ৩৬টি ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় সামাগ্রীর দোকান, এটিএম বুথ সহ গুরুত্বপূর্ণ স্থানে সামাজিক দুরত্ব নিশ্চিত করণের লক্ষে দুরত্ব নির্দেশিকা চিহ্নিতকরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক, মানবিক বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আশিকুজ্জামান সৌরভ, সাধারণ সম্পাদক মিনহাজ শাওন সহ সংগঠনটির কর্মীরা ।
কেএ/বার্তাবাজার