প্রাণঘাতী করোনাভাইরাসকে প্রায় জয় করে আগের মতো স্বাভাবিক জীবনযাপন শুরু করেছিলেন চীনের জনগণ। এই করোনার কারনে বন্ধ করে দেওয়া হয় চীনের প্রায় ৭০ হাজার সিনেমা হল । কয়েক সপ্তাহ থেকে চীনের ৬০০ সিনেমা হল চলছিলো। ধারাবাহিক ভাবে হলগুলো খোলার সিদ্ধান্ত হয়েছিলো।
ভ্যানিটি ফেয়ার সূত্রে জানা যায়, চীনে আবারও করোনা ছড়াবে এই আশস্কায় দেশের চালু হওয়া সিনেমাহলগুলো আবারও বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।
করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা সামলাতেই ২৭ মার্চ চীনে থ্রিডি আকারে মুক্তি পাওয়ার কথা ছিলো হলিউডের বিখ্যাত ‘হ্যারি পটার’ সিনেমাটি। কিন্তু বিনোদন নেওয়ার আগেই প্রাণ বাঁচানোর তাড়া। তাই এখন সেই ছবিটির মুক্তি বন্ধ।
উল্লেখ্য, গত ডিসেম্বরের মাসের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়। এই প্রাণঘাতী ভাইরাস চীন থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনায় মোট আক্রান্তের হয়েছে ৮১ হাজার ৩৯৪ এবং মারা গেছে ৩ হাজার ২৯৫ জন। অন্যদিকে, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৪ ৯৭১ জন।
বার্তাবাজার/এম.এম