লকডাউন আসলে কেমন হয়? খায় নাকি মাথায় দেয়? এটা মানুষজনের প্রচলিত বুলি হলেও এমনটাই ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। লকডাউন কেমন হয় তা দেখতেই শুক্রবার (২৭ মার্চ) কিছু মানুষ রাস্তায় বের হয়েছিল। জোর করেও মানুষকে ঘরে আটকে রাখা যাচ্ছিল না তবে শনিবারের (২৮ মার্চ) পরিস্থিতি দেশের আর সব এলাকার মতই নিস্তব্ধ।
শনিবার সকাল থেকেই ঘাটাইলের জরুরী প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট। সড়কেও দেখা যায়নি কোনো যানবাহন। আর সে অবস্থা দেখতেও ঘর থেকে বের হচ্ছে মানুষ।
ঘাটাইল বাসস্ট্যান্ড,বাজার রোড,কলেজমোড়সহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, লকডাউনের ব্যাপারে জানতে ও তা নিজ চোখে দেখতেও বাইরে বের হচ্ছে মানুষ। এই স্থানগুলোতে স্বাভাবিক নিয়মেই যানবাহন চলাচল করছে। করোনা ভাইরাস নিয়ে কারো মাঝে কোনো ভ্রুক্ষেপ নেই। ভয়ের ছিটেফোঁটাও দেখা যায়নি।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, মানুষের মাঝে সচেতনতার অভাব রয়েছে। বারবার অভিযান চালিয়ে, জরিমানা করেও মানুষকে নিরুৎসাহিত করা যাচ্ছে না। শনিবার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, অভিযান অব্যাহত রয়েছে।
বার্তাবাজার/এসজে