গোপালগঞ্জের কাশিয়ানীতে ডিম ভর্তি একটি পিকআপ গাড়ীর চাপায় ইমরান শেখ (১৪) নামে এক অটোভ্যান চালাক নিহত হয়েছেন।
শনিবার (২৮) মার্চ দুপুর ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বরাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান একই উপজেলার রাতইল ইউনিয়নের পুরুরিয়া গ্রামের নুরু শেখের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট এসএম রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকাগামী ডিম ভর্তি একটি পিকআপ গাড়ী ওই অটোভ্যানটিকে চাপা দেয়। এসময় অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই ভ্যান চালক ইমরান নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কেএ/বার্তাবাজার