ঢাকায় যেসব নিয়ম মানলে শাস্তির মুখে পড়তে হবে না

চলমান করোনা পরিস্থিতিতে পুলিশ ও স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে প্রকাশিত নিয়মকানুন মেনে ঢাকার একজন নাগরিক বাইরে চলা ফেরা করতে পারবে। বহু মানুষের রান্না করে খাওয়ারত ব্যবস্থা নাই বলে হোটেল ও বেকারীগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাঠপর্যায়ে কর্মরত সদস্যদের পাঠানো বার্তায় এসব কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. শফিকুল ইসলাম।

ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় জানান, ঢাকায় অনেকেই আছেন, যাঁদের রান্নার সুযোগ নেই। তাদের কথা ভেবেই খাবারের দোকান খোলা রাখা যাবে। এ ক্ষেত্রে খাবার কিনে বাসায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কেউ যদি বসে খেতে চান, সেক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

হোটেল ও বেকারি খোলা রাখাসহ ঢাকায় চলাচলের ক্ষেত্রে পুলিশকে যে বিষয়গুলো জানানো হয়েছে, হটেল বা বেকারীতে কাজ করা সকল কর্মীকে স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দিতে হবে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকা্নের কর্মীদেরও কাজ করার সুযোগ দিতে হবে। একজন ব্যক্তি স্বাস্থ্যবিধি অনুসরণ করে যেকোনো মাধ্যম ব্যবহার করে রাস্তায় চলাফেরা করতে পারবেন।

জরুরি দায়িত্ব পালনে নিয়োজিত চিকিৎসক, নার্স, চিকিৎসা সহকারী ও টেকনিশিয়ান, সিটি করপোরেশন ও নিরাপত্তা প্রহরীদের ব্যাপার বিশেষ যত্নশীল হওয়ারও
নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় সামাজিক দূরত্ব মেনে পেশাদারী আচরণ করতে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর