দিনমজুর ও নিম্ন আয়ের পরিবারের মাঝে শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরন

পটুয়াখালীর কলাপাড়ায় টিফিনের টাকা বাঁচিয়ে ও সহপাঠীদের কাছ থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের মাঝে মাক্স ও খাদ্য সামগ্রী বিতরন করেছে এএসসি-২০১৩ ব্যাচ এর শিক্ষার্থীরা।

আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ছিন্নমুল মানুষের মাঝে তারা এসব খাবার বিতরন করে। গত চার দিন ধরে শিক্ষার্থীরা প্রতি প্যাকেটে চাল, ডাল, আলু, ময়দা, তৈল, সাবান, লবন ও পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দুইশত হত দরিদ্রদের মাঝে বিতরন করেন। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের মসজিদ, মন্দিরসহ গুরুত্বপূর্ন স্থান সমূহে জীবানুনাশক স্প্রে করেন তারা।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর