সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো নতুন ১০৬ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ২ হাজার ১৫৭ জনকে হোম কোয়ারেন্টানে রাখা হয়েছে। এছাড়া হোমকোয়ারেন্টান থেকে ছাড় পত্র দেয়া হয়েছে আরো ৭৩ জনকে।
এদিকে, সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরসহ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারী করা হয়েছে। কেউ যাতে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবির টহল জোরদার করা হয়েছে।
অপরদিকে, ভারতে আটকে থাকা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা নিজ দেশে ফিরতে পারলেও লক ডাউনের কারনে ভারতীয়রা তারা তাদের দেশে ফিরতে পারছেননা বলে জানিয়েছেন ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার।
বার্তা বাজার / ডাব্লিও.এস