জাতীয়তাবাদী নবীন দলের পক্ষ থেকে মাক্স, সাবান, টিসু ও লিফলেট বিতরণ
করোনা ভাইরাস সচেতনতায় সারাদেশব্যাপী মাক্স সাবান টিসু লিফলেট বিতরণ কর্মসূচি উদ্যোগ গ্রহণ করে জাতীয়তাবাদী নবীন দল। আজ (শনিবার) সকালে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলায় হতদরিদ্র পথশিশু ও সাধারণ মানুষের মাঝে মাক্স লিফলেট সাবান টিসু বিতরণ উদ্ভোধন করেন জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব হুমায়ুন আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক জনাব মোঃ সোহেল রানা।
সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্য ও পশু পালন বিষয়ক সহ সম্পাদক জনাব মোঃ নেকবর আলী সড়ক ও পরিবহন বিষয়ক সহ সম্পাদক জনাব মোঃ উজ্জল মিয়া কার্যকরী সদস্য জনাব মোঃ সাইদুর রহমান শাহীন এবং ময়মনসিংহ উত্তর জেলা স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী নবীন দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি জনাব এডভোকেট আশিক আহমেদ অপু সহ জাতীয়তাবাদী নবীন দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
বার্তা বাজার/এস.আর