সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলাঘাটা থানার বাইগুনী গ্রামের বাসিন্দা আঃ সালাম বিশ্বাস (৭০)। সংসারে ২ ছেলে, ১ মেয়ে, স্ত্রী, ছেলে বউ, নাতি-নাতনিসহ মোট ১১ সদস্য। তার ২ ছেলে জামাল উদ্দীন ও কামাল উদ্দীন দৈনিক শ্রমিক হিসাবে রাজমিস্ত্রি কাজ করে।
সম্প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সবাই কে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। তা মানতে পরিবারটি না খেয়ে অসহনীয় যন্ত্রনা ভোগ করছে।
সরেজমিনে গিয়ে সত্যই এ দৃশ্য চোঁখে না দেখলে লিখে প্রকাশ করা এ প্রতিবেদক এর জন্য অন্য রকম এক অনুভূতি। ২৮ শে মার্চ ঘড়ির কাটা প্রায় দুপুর ২ টা। চৈত্রের দুপুরের রোদ্র খাঁ-খাঁ করছে।অনাকাঙ্ক্ষিত ভাবে ঐ বাড়িতে প্রবেশ। কাঁচামাটির টালির ঘর অনেকগুলো বাঁশের খুটির উপরে কোন ভাবে নুয়ে আছে। পাশের পলিথিন এর খুপরি ঘর হতে ২ টি শিশু বলছে ভাত দে মা, ভাত দে। এমন সময় পাশের বাড়ি থেকে মোটা চাউলের এক থালা ভাত ও অল্পপরিমাণ সবজি নিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন কর্তা আঃ সালাম।
এ সময় কথা হয় বয়োবৃদ্ধ আঃ সালাম ও তাঁর স্ত্রী, কন্যার সাথে।সবাই এ প্রতিবেদক কে জানান, কি যেন রোগ এসেছে তাই সবাই বাড়ি থাকতিছি। ঘরে কোন চাল নেই। বাচ্ছা ২ টো খিদিতে ঝটপটা করতিছে (করতেছে)। তাই ওদের জন্যই ভাত চাইতে গিলাম। ভাইরাস এর কারনে ছেলিগের (ছেলেদের) কাজ নেই। আজ কাজে গেছে।ফিরি আসলি সকগুলো ভাত খাবো। আমাগির (আমাদের) মত গরিব মানষির খোঁজ কে নেবে।
এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন কে জানানো হলে তিনি বলেন খাবারের প্যাকেট তৈরি চলছে। আগামীকাল বিতারণ করা হবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস