প্রাণঘাতী করোনা ভাইরাসের বাসায় থাকতে থাকতে একঘেয়েমি যেন পেয়ে না বসে নানা উপায় বের করেছেন মাশরাফি। গতকাল শুক্রবার রাতে যেমন ছেলে সায়েল মুর্তজাকে নিয়ে বসে গেলেন ক্যারম খেলতে।
এদিকে ছেলের সঙ্গে ক্যারাম খেলার সেই দৃশ্য ধারণ করা হয়েছে ক্যামেরায়। ফেসবুকে পোস্ট করা ভিডিওতে দেখা গেল বাবা-ছেলের শ্বাসরুদ্ধকর দুর্দান্ত এক ‘ম্যাচ’! শুরুতেই স্ট্রাইক নেয় সায়েল। মাশরাফিকে অবাক করে প্রথম ঘুঁটিও সে ফেলে দেয়!
এরপর সুযোগ পেয়ে অভিজ্ঞ হাতে নিজের কালো ঘুঁটি টপাটপ পকেটে ফেলতে থাকেন মাশরাফি। ক্রিকেটে তাঁর ক্যারিশমা কতই তো দেখা গেছে। ক্যারমটাও যে দুর্দান্ত খেলেন, সেটি দেখা গেল এবার।
এ সময় সায়েলের যখন আটটি ঘুঁটি বোর্ডে, মাশরাফির তখন ‘রেড’ কাভার দিলেই চলে। রেড ফেলেও দিলেন, কিন্তু কাভারটা দিতে পারলেন না! এরপরই সায়েলের অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর গল্প। সায়েল সুযোগ হাতছাড়া না করে রেড ফেলে দিল চট করে। কাভারও দিয়ে দিল সঙ্গে সঙ্গে।
তখন মাশরাফি ‘অবিশ্বাস্য’ চোখে তাকিয়ে পুত্রের দিকে! দেখছেন, দুর্দান্ত খেলে হারা ম্যাচটা কীভাবে সায়েল বের করে নিচ্ছে। চোখের পলকে একটা একটা করে সব ঘুঁটি ফেলে দিল সে। মাশরাফিকে হতবুদ্ধ করে শেষ পর্যন্ত ৬ পয়েন্ট নিয়ে বোর্ড জিতে নিল সায়েল! জেতা ম্যাচ ছেলের কাছে হেরে মাশরাফি রসিকতা করে লিখেছেন, ‘দ্রুত শিখছি…।’
বার্তা বাজার / এম এস