পাকুন্দিয়ায় জীবাণুনাশক স্প্রে ও পরিস্কার পরিচ্ছন্ন আভিযান

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা পরিষদের উদ্যোগে পাকুন্দিয়া পৌরসদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, হাসপাতাল ও উপজেলা পরিষদের আশেপাশের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করেছে পাকুন্দিয়া উপজেলা পরিষদ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের যুগ্নআহবায়ক রফিকুল ইসলাম রেনুর নেত্রীত্বে এই কার্যক্রম চালিয়েছেন। করোনা ভাইরাসে দেশ আক্রান্ত হওয়ার পর থেকে জনসচেতনতায় জনগণের মাঝে, মসজিদ, মাদ্রাসায় হ্যান্ড স্যানিটাইজার, লিফলেট বিতরণ করে আসছেন রফিকুল ইসলাম রেনু।

শনিবার (২৮ মার্চ) সকালে অনুষ্ঠিত এই কার্যক্রমে অংশ নিয়েছে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো : হাসিবুর সাত্তার, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য হাদিউল ইসলাম হাদি, সাবেক কমিশনার নজরুল ইসলাম আকন্দ, চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর