সেই এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা করবেন ব্যারিস্টার সুমন

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে মাস্ক না পরার কারনে তিন বৃদ্ধেকে কান ধরিয়ে ছবি তুলে প্রশাসনিক শাস্তির মুখে পড়েছেন যশোরের মণিরামপুরের এসিল্যান্ড সাইয়েমা হাসান। ইতোমধ্যেই তাকে প্রত্যাহার করা হয়েছে। এবার তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

শনিবার (২৮ মার্চ) দুপুরে সংবাদ মাধ্যমকে মামলার কথা নিশ্চিত করেন সুমন।

ব্যারিস্টার সুমন বলেন, যাদরে কান ধরানো হয়েছে তারা বয়স্ক মানুষ। তাদের কান ধরে ওঠবস করিয়েছেন এসিল্যান্ড। এসিল্যান্ড নিজেই ওই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। ওই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এটা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ, তা নিয়ে বসে থাকা যায় না।

স্থানীয় সূত্র জানায়, করোনাভাইরাস মোকাবিলায় জনসমাগম নিয়ন্ত্রণে যশোরের মণিরামপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের নেতৃত্বে শুক্রবার (২৭ মার্চ) বিকেল থেকে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে তিন বৃদ্ধকে কান ধরিয়ে ছবি তুলেন। ছবিগুলো ভাইরাল হওয়ার পর ওই এসিল্যান্ডকে প্রত্যাহার করা হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর