যশোরের মণিরামপুরে করোনাভাইরাস প্রতিরোধে নির্দেশনা না মানায় তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করে সেই ছবি নিজ মোবাইলে ধারণের ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনসচিব শেখ ইউসুফ হারুন।
তিনি আরো বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আচরণবিধি মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে। সেই সঙ্গে লাঞ্ছিতদের বাড়ি গিয়ে ক্ষমা চাইতে ইউএনওকে (মো, আহসানউল্লাহ শরিফী) নির্দেশ দিয়েছেন জনপ্রশাসনসচিব।
এ ঘটনাকে কেন্দ্র করে তাকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) সকাল পৌনে ১১টার সময় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যশোর জেলা প্রশাসক মো. শফিউল আরিফ।
গতকাল শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে যশোরের মণিরামপুর উপজেলার চিনাঢোলা বাজারে এ ঘটনা ঘটে।তার তোলা সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে দেখা যায়, এক বৃদ্ধ ভ্যানচালক এবং আরো দুই বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে ছবি তুলছেন সাইয়েমা হাসান।
বার্তা বাজার / এম এস