দেশে নতুন করোনা রোগী নেই, আক্রান্তদের মধ্যে সুস্থ আরও ৪ জন

গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে নতুন করে কারও শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বাংলাদেশে করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৫ জন।

শনিবার বেলা ১২ টায় এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইইডিসিআর সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এর আগে গতকাল শুক্রবার আইইডিসিআর জানিয়েছে, দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৮ জন। এদের মধ্যে পাঁচজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন এবং চিকিৎসাধীন ৩২ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর