পাবনায় আগুনে পুড়ে ছাই ৪ দোকান

পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নে কোমরপুর বাজারে আগুন লেগে চারটি দোকান পুড়ে ছাই গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ১২লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো আমিরুল ইসলামের মুদি দোকান, এজাজ ফার্মেসী, আতিয়ার হোটেল , বজাই ফার্নিচার ও আতিকের চায়ের দোকান।

স্থনীয় দোকানদাররা জানান, বাজারের চারটি দোকানে আগুন লেগেছে— দ্রুত আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী অগুন নিয়ন্ত্রণে আনতে না পাড়লে পাবনা ফায়ার সার্ভিসকে খবর দেয় দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায়, দেরঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

দোকানদাররা আরও জানান, আগুন লাগার ঘটনায় এসব দোকানের অন্তত ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

পাবনা ফায়ার সার্ভিসের ইনচার্জ শেখ মোঃ মাহমুবুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দেরঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে এ আগুন লেগেছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর