করোনাভাইরাস : রাজধানীতে ডিএমপি’র জীবাণুনাশক স্প্রে

বর্তমান সময়ে মানুষের আতঙ্ক এখন করোনা ভাইরাস। করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৪৮ জন আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ৫ জন। করোনা ভাইরাস রোধে তৃতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন স্থানে জীবাণুনাশক ঔষধ ছিটিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গত ২৫ মার্চ থেকে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ও করোনা ভাইরাসের সংক্রমন রোধে প্রতিদিন ডিএমপির ৮টি ওয়াটার ক্যানন ৮ ক্রাইম বিভাগের (রমনা, তেজগাঁও, লালবাগ, ওয়ারী, মিরপুর, গুলশান, উত্তরা ও মতিঝিল) বিভিন্ন স্থানে প্রথম পালায় সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ঔষধ ছিটানো হচ্ছে।

ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলামের নির্দেশনায় বুধবার থেকে প্রতিদিন দুবার করে ওয়াটার ক্যানন দিয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় জীবাণুনাশক ঔষধ ছিটানো হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর