শনিবার বসানো হলো পদ্মা সেতুর ২৭ তম স্প্যান, এর ফলে দৃশ্যমান হলো ৪হাজার ৫০ মিটার । ‘৩-এফ’ নামের স্প্যেনটি শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৭ ও ২৮নম্বর পিলারের উপর বসানো হলো। আর এর মধ্য দিয়ে দৃশ্যমান হয়েছে পদ্মাসেতুর ৪ কিলোমিটার এর উপরে । ২৬ তম স্প্যান বসানোর ১৮ দিনের মাথায় ২৭ তম স্প্যানটি বসানো হলো।
পদ্মাসেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমাায়ন কবির জানান, শুক্রবার সকাল ১০টায় ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের ২৭ তম স্প্যানটিকে শনিবার বসানোর জন্য , ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনে করে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে জাজিরা প্রান্তে ২৭ ও ২৮ নং পিলারের কাছে লঙ্গর করে রাখা হয়েছিল । আজ শনিবার সকাল ১০টায় ২৭তম স্প্যান হলো। করোনাভাইরাজ জখন গোটাবিশ্ব আক্রান্ত ঠিক তখনই বসানো হলো পদ্মাসেতুর ২৭তম স্প্যান।
তবে করোনাভাইরাজ ও পদ্মা নদীতে চর পড়ে যাওয়ার কারনে একদিন আগে রওনা দিয়ে জাজিরা প্রান্তে ২৭-২৮ নং পিলারের কাছে। পদ্মায় মাঝে চর পড়ার কারনে স্প্যান বসানোর জন্য পিলারের কাছে একদিন আগে নিয়ে আসা হয়। এর পর আজ শনিবার স্প্যানটিকে পিলারে উপরে স্থাপনের কার্যক্রম শুরু করে এবং সকাল ১০টায় উঠানোর কাজ শেষ করে সেতু বিভাগের কর্মকর্তা কর্মচারী , নির্মান শ্রমীকরা। চলতি মাসের ১০ তারিখে ২৮/২৯ নম্বর পিলারের উপর বসানো হয়েছিল ২৬ নম্বর স্পেনটি। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে স্প্যান বসাতে পারলে ২০২০ সালের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানো শেষ হবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।
পদ্মা সেতুর প্রকৌশলী সূত্রে জানা যায়, পদ্মাসেতুর মোট ৪২টি পিলারের মধ্যে বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে ৩৯টির। সেতুতে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ৭৬৭টি রেল স্ল্যাব বসানো হয়েছে। ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ৩৬০টি স্ল্যাব বসানো হয়েছে। পদ্মাসেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়ায় এসেছে ৩৪টি স্প্যান। এর মধ্যে ২৭টি স্প্যান বসে গেছে। ৬ দশমিক ১৫ দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৯টির কাজ শেষ হয়েছে। আগামী দুই মাসের মধ্যে ১০, ১১, ২৬ নম্বর পিলারের কাজ শেষ হবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস