মুন্সীগঞ্জে করোনাভারেস বিস্তার রোধে সেনাবাহিনী শহরের বিভিন্ন স্থানসহ মিরকাদিম পৌর এলাকার রিকাবীবাজার অভিযান চালিয়েছে। শুক্রবার বিকাল থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মানুষকে ঘরে ফেরার আহবান জানান সেনাবাহিনীর সদস্যরা।
সড়কে জনসাধারণের চলাচল বন্ধে নজরদারি করছেন তারা। অপ্রয়োজনীয় কোনো দোকানপাট খোলা রাখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবীর, ক্যাপ্টেন মোস্তাকিম আহম্মেদ রনি,মিরকাদিম বিরকাবীবাজার এলাকায় অভিজান পরিচালনার সময় উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর মেয়র মো: শহীদুল ইসলাম শাহীন প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। শহরের বিভিন্ন বাজার ও অলি-গলির দোকানপাটে অভিযান চলবে বলেও জানান তিনি। এসময় প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ ও জরুরি কাজে বের হলেও অবশ্যই মুখে মাস্ক পড়ার অনুরোধ জানানো হয়। মাইকিং এর মাধ্যমে সবাইকে ঘরে ফেরার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস