নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একেএম মনির হোসেন (৬৩) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ২৭ মার্চ শুক্রবার কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

একেএম মনির হোসেন পেশায় একজন ক্যাবচালক ছিলেন। এছাড়াও নিউইয়র্কের একটি মসজিদে স্বেচ্ছায় মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিউইয়র্কে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে এ পর্যন্ত ১ হাজার ৬শ ৯৫ জনের মৃত্যু হয়েছে।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৪২ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর