করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে আরও এক বাংলাদেশির মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) লন্ডনের স্থানীয় সময় আনুমানিক বেলা আড়াইটার দিকে ম্যানচেস্টারের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধের তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলায়। তার এ মৃত্যুতে ইতালি ও লন্ডনে প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত যুক্তরাজ্যে সর্বমোট ৬ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। যার মধ্যে ৪ জনের বাড়িই সিলেট অঞ্চলে।

উল্লেখ্য, এখন পর্যন্ত যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৭৫৯ জনের। আর আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৫৪৩ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর