যশোরে ছন্দা বেগম ওরফে বৃষ্টি নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এসময় তার শরীরে অভিনব কায়দায় রাখা ১৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয় । গ্রেফতার ছন্দা বেগম যশোর জেলার শংকরপুর বটতলা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী৷
শুক্রবার(২৭শে মার্চ) রাত সাড়ে ৯টার সময় (এসআই) শেখ মোঃ জাকির হোসেন,এএসআই আলমগীর হোসেন ও নারী কনস্টেবল ফারজানা খাতুন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা বাজার থেকে ১৯ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে৷
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান,গোপন সংবাদের ভিত্তিতে বারোপোতা বাজারে অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়৷উদ্ধার ১৯ বোতল ফেন্সিডিল সহ নারী মাদক ব্যবসায়ীকে শনিবার(২৮শে মার্চ)যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে৷
বার্তা বাজার / ডাব্লিও.এস