জনসচেতনতা বৃদ্ধির জন্য চেয়ারম্যান,ওসি ও ইউএনও’র রাতে প্রচারণা

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় শুক্রবার(২৭ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে মানুষজনকে সচেতন করেন আদিতমারী উপজেলার চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক,আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনসুর উদ্দিন।

এর আগে রাতের উপজেলার আধারে অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেন উপজেলা চেয়ারম্যান।

কোথাও জনসমাগম হচ্ছে কিনা সেটা সরেজমিনে দেখতে এবং উপজেলাবাসীকে সচেতন করতে এরকম উদ্যোগ নিয়েছেন বলে জানান আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর