প্রাণঘাতী করোনাভাইরাসে বেসামাল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিকে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪০০ জনের মৃত্যূ হয়েছে। ফলে দেশটিতে মৃতের সংখ্যা এখন ১ হাজার ৬শ ৯৫ জনে দাঁড়ালো।
যুক্তরাষ্ট্রে ৫০ টি অঙ্গরাজ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) আক্রান্তের সংখ্যা ছিল ৮৫ হাজার ৪৩৫। শুক্রবার (২৭ মার্চ) সেটা লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ৪ হাজার ১শ ২৬ জন। মাত্র ৪ দিনের ব্যবধানে দেশটিতে করোনা আক্রান্ত রোগী সংখ্যা বেড়েছে ৬২ হাজার!
২৩ মার্চ সেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৮১ জন। ২৪ মার্চ সেটা হয় ৫৪ হাজার ৮৫৬। ২৬ মার্চ বেড়ে দাঁড়ায় ৮৫ হাজার ৪৩৫ এ।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউইয়র্কে। এই অঙ্গরাজ্যটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৮১০ জন। এরপর নিউ জার্সিতে ৮ হাজার ৮২৫। এ ছাড়া ক্যালিফোর্নিয়ায় ৪ হাজার ৪৫৯, মিশিগানে ৩ হাজার ৬৫৭, ম্যাসাচুসেটে ৩ হাজার ২৪০, ওয়াশিংটনে ৩ হাজার ২০৭ ও ইলিনয়িসে ৩ হাজার ২৬ জন আক্রান্ত হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস