দেশে চলমান করোনা সংকট মোকাবিলায় বিএনপিসহ সকল রাজনৈতিক দল একসাথে মিলে জনসাধারণের পাশে থাকবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার (২৭ মার্চ) নিজের বাসভবন থেকে এক অনলাইন সংবাদ সন্মেলন থেকে এই আশাবাদ ব্যক্ত করেন।
তথ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী মহানুভবতার পরিচয় দিয়ে বিএনপি চেয়ারপার্সনকে মুক্তি দিলেন। অথচ উনার নেতাকর্মীরা করোনা পরিস্থিতিতে জনগনের কি হতে পারে তা না ভেবে গুলশানের বাড়ির সামনে ও পথে হাজার হাজার লোকের জমায়েত করেছে। এটা চরম দায়িত্বহীনতার পরিচয় ছাড়া অন্য কোনো কিছু নয়।
তিনি বলেন, আজকে পৃথিবী বৈশ্বিক দুর্যোগ মোকাবেলা করছে। আমরা এই সময় কোনো রাজনৈতিক বাদানুবাদ চাই না। আশা করব, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকব। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মহাদুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হব।
বার্তাবাজার/এসজে