সম্প্রতি ফেসবুকে ভিডিওর মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে শুক্রবার রাতে (২৭ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে শ্রাবণ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক শ্রাবন করণা থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য ২৫ হাজার কোটি টাকা ও সারা বিশ্বকে মুক্ত করার জন্য ১০০ হাজার কোটি টাকা দাবী করে তা ভিডিওতে ধারণ করে ফেসবুকে আপলোড করেছিল।
সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের আশিক মিয়ার ছেলে শ্রাবণ দু’দিন আগে এক ভিডিওতে নিজেকে বিজ্ঞানের ছাত্র বলে দাবী করে জানায়, তার গবেষণায় করোনা ভাইরাস থেকে বাংলাদেশকে মুক্ত করার বিষয়টি পাওয়া গিয়েছে। এমনকি সারা বিশ্বকে করোনার কালো থাবা থেকে মুক্ত করতেও তার কাছে ফর্মূলা আছে।
বাংলাদেশকে মুক্ত করতে ২৫ হাজার কোটি টাকা ও সারা বিশ্বের জন্য ১০০ হাজার কোটি টাকা দাবী করে নিজের মোবাইল নাম্বারও উল্লেখ্য করেন তিনি। একই সাথে তিনি নিজেকে ‘থিওরী’ নিয়ে কাজ করা ব্যক্তি হিসাবে দাবী করেন। ভিডিওটি আপলোডের পরে তা মুহুর্তেই ছড়িয়ে পরে ফেসবুকে।
অনেকেই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। অবশেষে শুক্রবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে সরাইল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
শ্রাবণের এই ভিডিও ভাইরাল হয় ফেসবুকের বিভিন্ন গ্রুপে। অনেকেই তাকে গ্রেফতার করার দাবি জানান পুলিশের কাছে। এর প্রেক্ষিতে শুক্রবার রাতে শ্রাবণের বাড়িতে অভিযান চালিয়ে সরাইল থানা পুলিশ তাকে আটক করে।
তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
বার্তাবাজার/এসজে