জ্যাক মা’র ৩০ হাজার কিট বাংলাদেশে পৌঁছেছে

মরণঘাতী করোনাভাইরাস শনাক্তে জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ফাউন্ডেশনের পাঠানো ৩০ হাজার টেস্ট কিট বাংলাদেশে পৌঁছেছে।

শুক্রবার (২৭ মার্চ) ঢাকায় চীনা দূতাবাসের ফেইসবুক পাতায় এ তথ্য জানিয়ে বলা হয়, শুক্রবার বিকেলে জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩০ হাজার করোনাভাইরাস শনাক্তকরণ কিটের চালানটি হস্তান্তর করেছে।

চীন থেকে ছড়াতে শুরু করার তিন মাসের মধ্যে বিশ্বজুড়ে মহামারীর আকার পেয়েছে নভেল করোনা ভাইরাস। তবে নানা কঠোর ব্যবস্থা নিয়ে চীন নিজেদের সীমানার ভেতরে করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশকে এখন সহায়তা করছে তারা।

বৃহস্পতিবার ১০ হাজার টেস্ট কিট, চিকিৎসক-নার্সদের জন্য ১০ হাজার পিপিই, ১৫ হাজার এন৯৫ মাস্ক এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার পাঠিয়েছিল চীন সরকার।

আর বাংলাদেশে কভিড-১৯ রোগী পাওয়ার আগেই ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ৫০০ টেস্ট কিট পাঠিয়েছিল চীন। সব মিলিয়ে এ পর্যন্ত চীন থেকে ৪০ হাজার ৫০০ টেস্ট কিট পেয়েছে বাংলাদেশ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর