প্রানঘাতী করোনা ভাইরাস ইতোমধ্যে ছড়িয়ে গেছে দুইশোরও বেশি দেশে। প্রতিদিন হাজার হাজার আক্রান্তই হচ্ছেন মারাও যাচ্ছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে এই পর্যন্ত করোনাক্রান্ত হয়ে ২৫ হাজারেও বেশি মানুষ মারা গিয়েছে। বিশ্ববিখ্যাত পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছে।
পরিসংখ্যান মতে, ২৫ হাজার ৪২২ জন মারা গিয়েছে করোনায়। আক্রান্তের সংখ্যাও ৫ লাখ ৫৬ হাজার ৬। সুস্থ হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৩৫৩ জন মানুষ।
আক্রান্তের দিক দিয়ে সবার উপরে নাম যুক্তরাষ্ট্রের। দেশটিতে ৮৫ হাজার ৯০৬ জনের এই করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মারাও গিয়েছে ১৩০৭ জন মানুষ।
চীনে এই ভাইরাসের জন্ম হলেও ইতালিতে সবচয়ে বেশি মানুষ মারা গিয়েছে। ৮০ হাজার মানুষের করোনা ভাইরাস হলেও মারা গিয়েছে ৮ হাজার ২১৫ জন।
স্পেনে ৪ হাজার ৮৫৮ টি প্রাণ করোনা ভাইরাসে কেড়ে নিয়েছে। গত একদিই তারা হারিয়েছে ৭৬৯ জনকে। স্পেন,ইতালি দুই দেশেই লকডাউন দিয়ে কমানো যাচ্ছে না লাশের স্তুপ।
ফ্রান্সের অবস্থাও ভয়াবহ। গত ২৪ ঘন্টায় ঝড়েছে ৩৬৫টি তাজা প্রাণ আর মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৬ জনের।
ইরানেও মারাত্মক খারাপ অবস্থানে আছে করোনা ভাইরাস। ২ হাজার ৩৭৮ জনের বিসাল বড় এক মৃত্যুতালিকা ইরানের কাছে। গত ১ দিনে মারা গেছে ১৪৪ জন।
এছাড়াও ইউরোপ, এশিয়ার বিভিন্ন দেশে ভয়াবহ গতিতে ছড়িয়ে পড়ছে কোভিড-১৯। মুহুর্তের মধ্যেই লাশের স্তুপ হয়ে যাচ্ছে বেশিরভাগ দেশেই। চলমা এই মৃত্যু মিছিল না থামলে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যেতে বেশিক্ষন লাগবে না।
বার্তাবাজার/এসজে