করোনার কারণে কসোভায় সরকার পতন

প্রাণঘাতী করোনাভাইরাস সংকটে সরকার পতন হলো ইউরোপের দেশ কসোভায়। ক্ষ্মতাসীন জোট সরকারের মাঝে করোনা নিয়ে মনোমালিন্যের জেরে বুধবার (২৫ মার্চ) এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির খবরে শুক্রবার (২৭ মার্চ) জানা যায়, সংসদের বেশিরভাগ এমপি মিলে প্রধানমন্ত্রী আলবিন কুর্তির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করার দলে সরকার পতন নিশ্চিত হয়। নতুন করে সরকার গঠনের আগ পর্যন্ত সদ্য ক্ষমতাচ্যুয় আলবিন কুর্তিই দেশটির তত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন। এমন রাজনৈতিক প্রেক্ষাপটে দেশটির জনগণ করোনা ভাইরাসের ঝূঁকির মধ্যে পড়ে গিয়েছে।

খবরে আরও বলা হয়, দেশটিতে ৮২ বছর বয়স্ক একজন লোক করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। যার ফলে দেশে করোনা মহামারী ঠেকাতে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট হাশিম থাসির। এই পদক্ষেপকে সমর্থন জানানোর কারণে জোটের শরিক দল থেকে নির্বাচিত স্বাস্থ্যমন্ত্রীকে বহিস্কার করেন প্রধানমন্ত্রী। যার ফলে স্বাস্থ্যমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা ভোটের দাবী উত্তাপন করেন। পরে সংখ্যা গরিষ্ঠ ভোটের মাধ্যমে পতন হয় সরকারের।

স্বাস্থ্যমন্ত্রীর দল এলডিকের দাবী, তাদের দলের একজনকে বহিস্কারের বিষয়ে জোটের কোনো বৈঠক ডাকেননি প্রধানমন্ত্রী। যা কোয়ালিশন সরকারের আইন ভঙ্গের দৃষ্টান্ত। এ নিয়ে সংসদে ১২ ঘন্টার বিতর্কের পর সংসদে উপস্থিত ১২০ জন এমপির মাঝে ৮০ জনই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোট দেন।


বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর