ময়মনসিংহে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে পুলিশের সুরক্ষাসামগ্রী বিতরণ

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমনে বাংলাদেশেও চলছে সতর্ক অবস্থান। এ অবস্থায় সমাজের নিম্নবিত্ত পরিবার গুলোর জীবন যাপনের কথা চিন্তা করে খাদ্যসামগ্রী, জীবানুনাশক, সাবান ও মাস্ক বিতরণ করে ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) সকালে পুলিশ লাইন্স ২নং গেইট সংলগ্ন কাটাখালী এলাকায় বসবাসরত ১শ ২০জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে এসব সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

ছবি: বার্তাবাজার।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ এবং ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান এর পক্ষ থেকে পুলিশ কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে এসব বিতরণ করেন। সহায়তা সামগ্রীর প্রতিটি প্যাকেটে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ বোতল লিকুইড হ্যান্ড স্যানিটাইজার, একটি ডেটল সাবান ও ২ টি মাস্ক দেয়া হয়।

ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, সারা বিশ্বে সাম্প্রতিক করোনা ভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ায় এবং বাংলাদেশেও এর সংক্রমন পরিলক্ষিত হওয়ায় সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর প্রতি মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে এগুলো বিতরণ করা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর