মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, নির্বিকার এলাকাবাসী

ঢাকার সাভারের আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় মানা হচ্ছে না সরকার ঘোষিত সামাজিক দূরত্ব। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় সরেজমিন বাজার এলাকায় গিয়ে দেখা যায় মুদি দোকান, তরকারির দোকান সহ ঔষধের দোকান ও চায়ের দোকানে অলস আড্ডাবাজিতে মগ্ন অনেক মানুষ।

অথচ যেখানে একজন থেকে আরেক জনের মাঝে ন্যূণতম তিন ফুট দূরত্ব বজায় রাখার নির্দেশ রয়েছে, সেটা কেউই মানছেন না। যারা মালামাল কিনতে এসেছেন, তারাও ক্রয় করার পরে অহেতুক আড্ডাবাজিতে মগ্ন রয়েছেন।

বাজারের স্বর্ণপট্টি এলাকার একটি চায়ের দোকান খোলা ছিলো যেখানে অনেক মানুষ একত্রিত দেখতে পাওয়া গেছে। পরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফজর আলীর নেতৃত্বে পুলিশ এসে ওই চায়ের দোকানটি বন্ধ করে দেয়।

ছবি: বার্তাবাজার।

এসময় বাজারের বিভিন্ন দোকানে গিয়ে উপ-পরিদর্শক ফজর আলী সাধারণ মানুষকে অহেতুক ঘোরাঘুরি না করে যার যার বাড়িতে চলে যেতে বলেন। এছাড়াও যেসব দোকান খোলা রাখা যাবে তাদেরকেও সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা করার জন্য বলেন।
ছবি: বার্তাবাজার।

তবে পুলিশ চলে যাবার পরে বাজারের অবস্থা আগের অবস্থায় ফিরে যায়। এই এলাকার মানুষের ভিতর তেমন একটা করোনা ভাইরাস ভীতি লক্ষ্য করা যায় নাই এবং সরকার ঘোষিত সামাজিক দূরত্বের প্রতিও তাদের কোনো ভ্রুক্ষেপ নাই।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর