মধ্যরাতে করোনা ভাইরাসের বিরুদ্ধে মিছিল!

মধ্যরাতে আজান দেয়া ও করোনার বিরুদ্ধে মিছিল করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) মাঝরাতে নরসিংদীর বেলাব উপজেলার বিভিন্নস্থানে এই ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে বেলাব থানার ওসি মো. ফখরুদ্দিন ভুইয়া বলেন, বেলাব থানার বারৈচা এলাকায় কিছু লোক মিছিল নিয়ে রায়পুরা এলাকা থেকে জমায়েত হয়। আমরা খবর পেয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছি। গতরাতে যা ঘটেছে সব গুজবের জন্যই ঘটেছে।

জানা যায়, উপজেলার বিভিন্নস্থানে মসজিদে আজান দেয়ার পাশাপাশি কিছু মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয় বাড়িতে আজান দিতে। এর কিছুক্ষণ পর উপজেলার বারৈচা, দেওয়ানেরচর, খামারচর এলাকায় করোনাবিরোধী মিছিল বের করে স্থানীয়রা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় নামে শত শত মানুষ। মিছিলকারীরা ‘করোনাভাইরাস নিপাত যাক, আল্লাহু আকবার’ স্লোগান দিতে থাকে। পরে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর