খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানালো ইউরোপীয় ইউনিয়ন

সরকারের নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার( ২৭ মার্চ) এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। খালেদা জিয়া এখন যথাযথ চিকিৎসা সুবিধা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করে সংস্থাটি।

বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন আরও জানায়, বাংলাদেশে আইনের শাসন, গণতন্ত্র , স্বাধীন বিচার বিভাগ , মানবাধিকার রক্ষা বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন পুনব্যর্ক্ত করছে। সেই সঙ্গে মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

উল্লেখ্য, ২৫ মাস কারাভোগের পর গত ২৫ মার্চ মুক্তি পান খালেদা জিয়া। কিছু শর্ত সাপেক্ষে সরকার তাঁকে মুক্তি দেয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর