সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সদরের ইউনিয়ন পরিষদের সামনে দ্রুতগামী প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
২৭ মার্চ শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে শ্রীমঙ্গল ইউনিয়নের ৩ নং ব্রিজের সম্মুখে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট রোডের আমির হোসেনের ছেলে সেলিম মিয়া(৩৫) ও সিলেটের জৈন্তাপুর এলাকার বেলুপাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে জালালউদ্দিন (৪২)। হাসপাতালে নয়ার পর তাদের মৃত্যু হয়।
এদিকে ঘাতক চালক ওয়ারিছ মিয়া(৩২) ও প্রাইভেট কার ঢাকা মেট্রো গ ১২-২০৩১ কে আটক করা হয়েছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা(ওসি) আব্দুস ছালেক বিষয়টি বার্তাবাজার কে নিশ্চিত করেছেন।
কেএ/বার্তাবাজার