জনসাধারণের মাঝে ছাত্রলীগের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা দ্বীপ এর উদ্যোগে জনসাধারণের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী যেমন ডেটল সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টায় ঢাকার সাভারের আশুলিয়ার শ্রীপুর থেকে শুরু করে গাজিরচট সোনিয়া মার্কেটের আশেপাশে সাধারণ জনগণের মাঝে এসব বিতরণ করা হয়।

এসময় ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ করোনা ভাইরাস মোকাবিলায় সবাইকে সচেতন থাকারও পরামর্শ দেন। ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ জানান, আমার বসবাসের এলাকার খেটে খাওয়া অসহায় মানুষদের মাঝে ডেটল সাবান ও মাস্ক দিয়ে সহায়তা করার চেষ্টা করেছি। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে তাদেরকে অন্তত বিশ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে এবং বিনা কারণে বাইরে না বের হবার জন্য অনুরোধ করেছি।

ছবি: বার্তাবাজার।

এসময় তিনি আরও বলেন, মানবতার সেবায় এই মূহুর্তে সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের অবস্থান থেকে নিম্ন আয়ের মানুষদের বিশেষ করে অসহায় ও বয়স্কদের সহায়তায় এগিয়ে আসতে হবে। আমি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সামান্য একজন কর্মী হয়ে আমার এলাকার অসহায় মানুষের জন্য সাধ্যমত চেষ্টা করে যাবো।

এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান ও সচেতনতা বৃদ্ধির সময় সার্বিক সহযোগিতায় ছিলেন আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ। এছাড়া আরও উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা সবুজ, শামীম, সেলিম ও ধামসোনা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোবারক হোসেন সানি প্রমুখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর