করোনায় আক্রান্ত হয়েছেন এমন সন্দেহে হাসপাতাল থেকে এক রোগী পালিয়ে গেছেন। শুক্রবার (২৭ মার্চ) সকালে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের ড্রাইভার ওই চালক তার পরিবারের সাথে তাড়াইল হাসপাতালের কোয়ার্টারে বসবাস করতো। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে হাসপাতালের কোয়ার্টার থেকে ঠান্ডা জনিত সমস্যা নিয়ে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ভর্তি হোন। সেখানে রাতে চিকিৎসাধীন থাকার সময় করোনা সন্দেহে স্থানীয় লোকজনের উদ্ভট কথা-বার্তায় তিনি হতাশ হয়ে যান। পরে শুক্রবার (২৭ মার্চ) সকালে পরিবারসহ হাসপাতাল থেকে তিনি পালিয়ে যান।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, লোকজনের নান ধরণের বাজে কথা থেকে বাঁচার জন্যই হয়ত তিনি পালিয়ে গিয়েছেন। তার গ্রামের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতিতে। সেখানে স্বাস্থ্য বিভাগ ও পুলিশের পক্ষ থেকে তার সন্ধান করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে। তিনি বিদেশ ফেরত কারও সাথে মিশেছেন, এমন কোন তথ্য পাওয়া যায়নি।
বার্তাবাজার/এসজে